মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

আইন অনুযায়ী সিদ্ধান্ত

সরকারের প্রজ্ঞাপন, অবসরে গেলেন ৩২ সাবেক জেলা প্রশাসক

ছবি: চেকপোস্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত এসব যুগ্ম সচিবকে সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অবসরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যেকের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

অবসরে পাঠানো ৩২ কর্মকর্তা:

১. মো. মতিউল ইসলাম চৌধুরী (সাবেক ডিসি, পটুয়াখালী)
২. মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক (সাবেক ডিসি, ভোলা)
৩. এস এম অজিয়র রহমান (সাবেক ডিসি, বরিশাল)
৪. ওয়াহেদুজ্জামান (সাবেক ডিসি, ফেনী)
৫. মো. শহীদুল ইসলাম (সাবেক ডিসি, খাগড়াছড়ি)
৬. সরোজ কুমার নাথ (সাবেক ডিসি, ঝিনাইদহ)
৭. মো. জসিম উদ্দিন (সাবেক ডিসি, পাবনা)
৮. মোহাম্মদ আব্দুল আহাদ (সাবেক ডিসি, সুনামগঞ্জ)
৯. মো. কামাল হোসেন (সাবেক ডিসি, কক্সবাজার)
১০. এ কে এম মামুনুর রশিদ (সাবেক ডিসি, রাঙামাটি)
১১. অঞ্জন চন্দ্র পাল (সাবেক ডিসি, লক্ষ্মীপুর)
১২. মোহাম্মদ ইলিয়াস হোসেন (সাবেক ডিসি, চট্টগ্রাম)
১৩. মো. মিজানুর রহমান (সাবেক ডিসি, ময়মনসিংহ)
১৪. এ জেড এম নুরুল হক (সাবেক ডিসি, ময়মনসিংহ)
১৫. কাজী আবু তাহের (সাবেক ডিসি, শরীয়তপুর)
১৬. মো. শাহরিয়াজ (সাবেক ডিসি, নাটোর)
১৭. মোহাম্মদ দাউদুল ইসলাম (সাবেক ডিসি, বান্দরবান)
১৮. মঈনউল ইসলাম (সাবেক ডিসি, নেত্রকোনা)
১৯. মো. আসলাম হোসেন (সাবেক ডিসি, কুষ্টিয়া)
২০. আবুল ফজল মীর (সাবেক ডিসি, কুমিল্লা)
২১. মো. মাজেদুর রহমান খান (সাবেক ডিসি, চাঁদপুর)
২২. এস এম ফেরদৌস (সাবেক ডিসি, মানিকগঞ্জ)
২৩. গোপাল চন্দ্র দাশ (সাবেক ডিসি, চুয়াডাঙ্গা)
২৪. নাজিয়া শিরিন (সাবেক ডিসি, নীলফামারী)
২৫. মোছা. সুলতানা পারভীন (সাবেক ডিসি, কুড়িগ্রাম)
২৬. আনারকলি মাহবুব (সাবেক ডিসি, শেরপুর)
২৭. মো. হেলাল হোসেন (সাবেক ডিসি, খুলনা)
২৮. সৈয়দা ফারহানা কাউনাইন (সাবেক ডিসি, নরসিংদী)
২৯. মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী (সাবেক ডিসি, কিশোরগঞ্জ)
৩০. মাহমুদুল কবির মুরাদ (সাবেক ডিসি, হবিগঞ্জ)
৩১. মো. আলী আকবর (সাবেক ডিসি)
৩২. এস এম আব্দুল কাদের (সাবেক ডিসি, রাজশাহী)

এর আগে, ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সময় সাবেক ২২ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। পরে ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ৩৩ জন যুগ্ম সচিবকে ওএসডি করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে যে, অবসরে পাঠানো এসব কর্মকর্তা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে এ ধরনের অভিযোগ বা তাদের বিরুদ্ধে উত্থাপিত রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে সরকারি প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি এবং এসব দাবির স্বাধীন যাচাইও প্রকাশিত হয়নি।

#বাংলাদেশ_সরকার #জেলা_প্রশাসক #জনপ্রশাসন

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সরকারের প্রজ্ঞাপন, অবসরে গেলেন ৩২ সাবেক জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত