বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নগদ ১০ লাখ টাকা বিতরণ

সরকারিভাবে নগদ ঈদ সহায়তা পেয়ে খুশি গাজীপুরের অসহায় মানুষ

কালীগঞ্জ সরকারি ডাকবাংলোয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করা হচ্ছে। ছবি : চেকপোস্ট

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর-৫ আসনের দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ১০ লাখ টাকা নগদ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে কালীগঞ্জ সরকারি ডাকবাংলো-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা বিতরণ করেন এ কে এম ফজলুল হক মিলন

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের মতো গাজীপুর-৫ আসনের অসহায় মানুষের কথা বিবেচনা করে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করেছেন। সরকারিভাবে নগদ অর্থ সহায়তা পাওয়ার বিষয়টি আগে সাধারণ মানুষের কাছে অজানা ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ফজলুল হক মিলন আরও বলেন, সরকারের স্বচ্ছতা ও জনবান্ধব নীতির কারণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এসব সহায়তা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সরকারি সুযোগ-সুবিধা শতভাগ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভা, উপজেলার সাতটি ইউনিয়ন, গাজীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডের মোট ২৫০ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা; উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু, সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, সোলেমান আলম, মো. ফরিদ আহমেদ মৃধা, ইব্রাহিম প্রধানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

#গাজীপুর #ফজলুলহকমিলন #ঈদউপহার

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সরকারিভাবে নগদ ঈদ সহায়তা পেয়ে খুশি গাজীপুরের অসহায় মানুষ

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর-৫ আসনের দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ১০ লাখ টাকা নগদ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে কালীগঞ্জ সরকারি ডাকবাংলো-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা বিতরণ করেন এ কে এম ফজলুল হক মিলন

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের মতো গাজীপুর-৫ আসনের অসহায় মানুষের কথা বিবেচনা করে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করেছেন। সরকারিভাবে নগদ অর্থ সহায়তা পাওয়ার বিষয়টি আগে সাধারণ মানুষের কাছে অজানা ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ফজলুল হক মিলন আরও বলেন, সরকারের স্বচ্ছতা ও জনবান্ধব নীতির কারণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এসব সহায়তা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সরকারি সুযোগ-সুবিধা শতভাগ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভা, উপজেলার সাতটি ইউনিয়ন, গাজীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডের মোট ২৫০ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা; উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু, সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, সোলেমান আলম, মো. ফরিদ আহমেদ মৃধা, ইব্রাহিম প্রধানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত