সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ আজ শনিবার ৩ অক্টোবর দুপুরে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র এবং স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি বিভিন্ন কাযক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এসময় সচিব বলেন, এই কার্যক্রম গুলো উপজেলা পর্যায়ের ছড়িয়ে দিতে পারলে প্রতিবন্ধীরা উপকৃত হবে। প্রতিবন্ধীরাও আমাদের সমাজের অংশ। ভিন্ন দৃষ্টিতে না দেখে তাদের সমাজের মুল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে।
সরকার তাদের জন্য বিভিন্ন সুযোগ - সুবিধা বৃদ্ধি করেছে। সচিব জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন শাখা, ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি এবং প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপনন কেন্দ্রে পরিদর্শন করেন।
এসময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার, উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: হোসেনুর রহমানসহ কর্মকর্তা - কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ খুলনা খালিশপুর বাংলাদেশ নৌবাহিনী কতৃক পরিচালিত প্রতিবন্ধী শিশুদের " বিএন আশার আলো স্কুল" পরিদর্শন করেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬