সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে শিল্পের বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পাবনার ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) পাবনা জেলা শাখা ‘শিল্পের বিকাশ ও আজীবন সদস্য সংগ্রহ’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ব্যবসা শুধু ব্যক্তিগত মুনাফা অর্জনের মাধ্যম নয়; এর সঙ্গে জনকল্যাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িত। পারস্পরিক সহযোগিতা ও ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠু পরিবেশ তৈরি করা গেলে শিল্প-বাণিজ্যের ব্যাপক বিকাশ ঘটবে।
তিনি ব্যবসায়ীদের সংগঠিত হয়ে ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের ঐক্য, দক্ষতা বৃদ্ধি ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সংগঠনের মূল শক্তি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ। ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে সমাধান এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে আইবিডব্লিউএফ কাজ করছে।
আইবিডব্লিউএফ পাবনা জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুর এ ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের বগুড়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ সেলিম রেজা, ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইকবাল হোসাইন, আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ ও উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।
সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে শিল্পের বিকাশ, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬