বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শ্রীমঙ্গলে ১০ বছর একই কর্মস্থলে হিসাবরক্ষক, নানা অভিযোগ

ছবি: সুদীপ দাস।

সুদীপ দাস মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ‘হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার’ পদে কর্মরত আছেন। তবে দুই-চার বছর নয়, ১০ বছরের বেশি সময় একই কর্মস্থলে বহাল তিনি। যদিও নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী তিন বছরের বেশি সময় একই কর্মস্থলে থাকতে পারবে না। 

একজন তৃতীয় শ্রেণির কর্মচারীর এমন কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন ডালপালা মেলেছে। অনেকেই বলছেন, শ্রীমঙ্গল মহিলা বিষয়ক অফিসে কী এত মধু যে, সুদীপ দাস এখানেই এত বছর!

অনুসন্ধানে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর গ্রামের সুদীপ দাস ২০১৬ সালে নিজ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার পদে যোগদান করেন। বিগত ১০ বছর যাবত একই উপজেলায় আছেন তিনি। 

অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত অফিসে না এসেও তুলছেন সরকারি বেতন ভাতাসহ সকল সুবিধা। দীর্ঘদিন নিজ উপজেলায় সরকারি চাকরির সুবিধা ভোগ ছাড়াও নানা অনিয়ম এবং সেচ্চারারিতার অভিযোগ সুদীপ দাসের বিরুদ্ধে।

শুধু তাই নয়, অফিস চলাকালীন সময়ে ছেলে-মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া আসার কাজে ব্যস্ত থাকেন এবং অফিসে ব্যবহারের জন্য বরাদ্দ মোটরসাইকেল ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, পূজা উদযাপন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করায় বিভিন্ন সময়ে অফিসের দায়িত্ব পালনে অনুপস্থিত থাকেন।  

এছাড়াও সুদীপ দাস নিয়মিত  মাদক সেবন ও বিক্রির সাথেও জড়িত যা ডোপ টেস্টে প্রমাণিত হবে। বিভিন্ন  ব্যাক্তিগত সমিতির মাধ্যমে ঋণ প্রদানসহ বিগত আওয়ামী সরকারের কৃষি মন্ত্রীর সাথে সখ্যতা গড়ে নিজ বদলি বন্ধ করা ও আওয়ামীলীগের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যাতায়াতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সিন্ডিকেট গড়ে অনিয়মের মাধ্যমে কমিটি গঠনের ও অভিযোগ রয়েছে সুদীপের বিরুদ্ধে। 

এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের মাধ্যমে জনবল নিয়োগ ও অর্থনৈতিক সুবিধা ভোগের অভিযোগ রয়েছে সুদীপ দাস বিরুদ্ধে। গর্ভবতী মহিলাদের ভাতা প্রদান কার্যক্রমে স্বেচ্ছাচারিতা, অর্থের বিনিময়ে ভাতা প্রদানেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তা না থাকায় বাল্যবিবাহ সঠিক নজরদারি বন্ধ থাকায় উপজেলায় বন্ধ থাকছেনা বাল্যবিবাহ। অনেকসময় তিনি টাকার বিনিময়ে বাল্য বিবাহে সহযোগিতা করে থাকেন। বিভিন্ন অবৈধ ব্যবসার আমেরিকাসহ বিভিন্ন দেশে আত্মীয়দের মাধ্যমে অর্থপাচার এবং সুদের ব্যাবসায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে সুদীপের বিরুদ্ধে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামীলীগ সরকারের পতনের পর এখন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে তোষামোদ করে নিজ উপজেলায় ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুদীপ দাস বলেন, তিনি ২০১৬ সালে যোগদান করেছেন এবং এখনো একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। তিনি নিয়মিত দাপ্তরিক কাজ করেন এবং অফিসের প্রয়োজনে বিভিন্ন স্থানে যাতায়াত করেন। সরকারি মোটরসাইকেল ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অফিসের কাজেই বিভিন্ন জায়গায় যেতে হয়।

ভাতা বিতরণে অনিয়ম ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘ভাতার আবেদন অনলাইনে ইউনিয়ন পরিষদ থেকে করা হয়। তাদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড রয়েছে। আবেদন করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন দেয়। এ প্রক্রিয়ায় আমাদের অফিসের কোনো আর্থিক লেনদেন নেই। আমরা কোনো ভাতা নিই না।’

মাদক সেবন ও সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সম্পর্কে জানতে চাইলে শ্রীমঙ্গলের সবার কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমি কোনো অনিয়ম বা অপরাধের সঙ্গে জড়িত নই। আপনারা তদন্ত করে দেখুন।’

এ বিষয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার বলেন, ‘জনবল সংকটের কারণে কোনো কর্মচারী বদলি করানো যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বললেও তাঁরা বদলি দিচ্ছেন না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘বিষয়টি তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। ইউএনও হিসেবে এ বিষয়ে আমার কথা বলার সুযোগ নেই।’

দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ১০ বছর একই কর্মস্থলে হিসাবরক্ষক, নানা অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত