রোববার, ০৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান শুরু

ছবি: চেকপোস্ট

দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি, মশার সম্ভাব্য প্রজননস্থল ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, পৌর কমিটির আহ্বায়ক শামীম আহমদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, গার্ল গাইড ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থলে পরিণত না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

চেকপোস্ট

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান শুরু

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত