রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

ছবি: চেকপোস্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তার ও সমাজ গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ছয় শিক্ষক-শিক্ষিকাকেও সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া ৫৩ শিক্ষকের মধ্যে ১৩ জন প্রধান শিক্ষক ও ৪০ জন সহকারী শিক্ষক রয়েছেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ ছাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ছয় শিক্ষক-শিক্ষিকাকেও সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন—পূরবী দেবী, অলক পাল, সর্বানী রানী দেব, লায়লা নূর, নজরুল ইসলাম ও একরামুল কবীর।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অবসরপ্রাপ্ত সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, বিএনপি শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মো: নুরুল আলম সিদ্দিকী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মহিউদ্দীন জারু।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খন্দকার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কল্যাণ দেব, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার বৈদ্য এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধের শিক্ষা দিয়ে ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলেন। দীর্ঘ কর্মজীবনে নানা প্রতিকূলতার মধ্যেও বিদায়ী শিক্ষকরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও সমাজ গঠনে তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে মো: আনিছুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাঁদের দীর্ঘ কর্মজীবনে শিক্ষার আলো ছড়িয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁরা শিক্ষার্থীদের জ্ঞানের পথে পরিচালিত করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছেন। শিক্ষকতা থেকে অবসর নিলেও তাঁদের অবদান কখনো অবসর নেওয়ার নয়।

তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতেও তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে শিক্ষা ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

চেকপোস্ট

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত