রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে তিনি রামিসার বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এ সময় তিনি রামিসার বড় বোন রাইসা আক্তারের পড়ালেখাসহ সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন ও বিচারমন্ত্রীসহ সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার রামিসা আক্তারকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করেছে এবং মামলার তদন্ত চলছে।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬