সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের দিল্লির কাছে সবকিছু উজাড় করে দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (১৬ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাইয়ের চেতনা ও আগামী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়।
রিজভী বলেন, ক্ষমতা ধরে রাখতে গিয়ে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করা হয়েছে। জনগণের ওপর নির্যাতন চালিয়ে এবং রক্ত ঝরিয়ে শুধু ক্ষমতায় থাকার পথ বেছে নেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, গুম, খুন, রিমান্ডসহ দুঃশাসনের নানা ঘটনা ঘটেছে। তার দাবি, শেখ হাসিনার শাসনব্যবস্থা ফ্যাসিবাদী রূপ নিয়েছিল এবং ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থ উপেক্ষা করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে রিজভী বলেন, “ফেরারি পাখিরা কখনও ফেরে না, শেখ হাসিনাও আর ফিরতে পারবেন না।” তবে তার দাবি, ভিন্ন পরিস্থিতিতে অনেক নেতা নির্বাসন শেষে দেশে ফিরতে পেরেছিলেন।
তিনি বলেন, দেশের রাজনীতিতে ঐক্য ধরে রাখা জরুরি, না হলে ফ্যাসিবাদের কোনো রূপ আবার ফিরে আসার সুযোগ পেতে পারে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে শিক্ষার মান উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা, দক্ষতাভিত্তিক শিক্ষা, ভাষা শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তি শিক্ষাব্যবস্থায় যুক্ত করার বিষয়ে কাজ চলছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক মো. লুৎফর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ অনেকে বক্তব্য দেন।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬