শেখ হাসিনাকে স্থলপথে বাংলাদেশে যেতে হলে কীভাবে যাবেন তা দেখতে ত্রিপুরা সীমান্ত ঘুরে দেখলেন আওয়ামী লীগ নেতারা।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি হিসেবে বুধবার ত্রিপুরা সীমান্ত ঘুরে দেখেছেন আওয়ামী লীগ নেতারা৷ তবে দণ্ডপ্রাপ্ত আসামি ও বৈধ পাসপোর্ট না থাকায় সীমান্ত পেরোলে বাংলাদেশ সরকার আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন৷
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে৷ এরই অংশ হিসেবে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার ত্রিপুরায় বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন৷ ঐ দলে আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরো সাত-আট জন নেতা ছিলেন৷
এই বিষয়ে নাম উল্লেখ না করার শর্তে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা ডিডাব্লিউকে বলেন, ‘‘আওয়ামী লীগের বিভিন্ন নেতা সীমান্তে যাচ্ছেন, তা নিয়ে ভারতের কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন চ্যানেলে তাদের কথা হচ্ছে৷ তারা বিষয়টি ভালো চোখে দেখছেন না৷ শেখ হাসিনা বাংলাদেশের আইনে অপরাধী৷ গুরুত্বপূর্ণ মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে৷ অভ্যন্তরীণ রাজনীতিতে এই ঘটনার প্রভাব পড়ছে৷''
ঐ কর্মকর্তা বলেন, শেখ হাসিনাসহ কারোরই বৈধ পাসপোর্ট নেই৷ ভারত যাতে তাদের হস্তান্তর করে সেই আবেদন জানানো হয়েছে৷ বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে হস্তান্তর৷ সীমান্ত পেরোতে গেলে বাংলাদেশ প্রশাসন আইন অনুসারে ব্যবস্থা নেবে৷
জাহাঙ্গীর কবির নানক ডিডাব্লিউকে বলেছেন, শেখ হাসিনা যদি বিমানে করে বাংলাদেশে যেতে না পারেন, তাহলে স্থলপথে কোন রাস্তা দিয়ে যেতে পারেন, সেটা দেখতেই তারা ত্রিপুরা এসেছেন৷
তিনি বলেন, ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনার ফিরে যাওয়া নিয়ে তাদের কোনো কথা হয়নি৷ শেখ হাসিনার সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের কোনো কথা হয়েছে কিনা তা তিনি জানেন না৷ তবে তারা যে ত্রিপুরায় এসেছেন তাতে কোনো সমস্যা হয়নি৷
বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার ফেরার বিষয়টি তার ও বাংলাদেশ সরকারের বিষয়৷ এই বিষয়ে এর থেকে বেশি কিছু তার বলার নেই৷
শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা নিয়ে জয়সওয়াল বলেন, আগে একাধিকবার বলেছি, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার অনুরোধ ভারতের প্রচলিত পদ্ধতি অনুসারে খতিয়ে দেখা হচ্ছে৷ কিন্তু কোনো নাগরিক যদি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে স্বেচ্ছায় তার দেশে ফিরতে চান সেই বিষয়টি এই প্রত্যর্পণের থেকে আলাদা৷
বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি বার্তাসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘যবে থেকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন, তবে থেকেই সেদেশে অশান্তি শুরু হয়েছে৷ যদিও তার ওখানে জীবনের ঝুঁকি আছে, তবে তিনি অন্য জায়গায় নয়, নিজের দেশে মৃত্যুই পছন্দ করবেন৷''
বীণা সিক্রি মনে করেন, ‘‘শেখ হাসিনা দেশে ফিরতে চান, কারণ, সেখানে তার সমর্থকরা তাকে চাইছেন৷ তাছাড়া তিনি বিশ্বাস করেন, এই মুহূর্তে তার সমর্থকদের তাকে প্রয়োজন আছে৷ সমর্থকদের কাছ থেকে এই ফিডব্যাকই তিনি পেয়েছেন৷''
বার্তাসংস্থা আইএএনএস-কে পররাষ্ট্র বিশেষজ্ঞ ওয়েইল আওয়াদ বলেছেন, ‘‘এখনো পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত চুপচাপ আছে৷ হাসিনার সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো ছিল৷ সীমান্তে শান্তি ছিল৷ বিরোধ হলে তার মীমাংসা হতো৷ যথেষ্ট বিনিয়োগ হতো৷ শাসক পরিবর্তনের পর বাংলাদেশের সরকার পাকিস্তানের কাছাকাছি যাচ্ছিল৷ তাই ভারতকে খুব সাবধানে পা ফেলতে হবে৷''
বিএনপির সাংসদ ও দলের তথ্য বিষয়ক সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সমিতির সদস্য আজিজুল বারী হেলাল শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ঢাকায় ডিডাব্লিউ-র প্রতিনিধি হারুন আল রশিদ স্বপনকে বলেছেন, ‘‘এখানে ভারত একটা অপ্রতিবেশীসুলভ আচরণ করলো৷ এটা খুবই দৃষ্টিকটু আমাদের জন্য৷ আমরা একটা স্বাধীন-সার্বভৌম দেশ, আমাদের দেশের একজন দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি সেখানে রয়েছে৷ আমাদের সঙ্গে যে এক্সট্রাডিশন অ্যাক্ট আছে, সে আইন-কানুনগুলো পর্যালোচনা না করে, তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটিকে ভারতে থেকে রাজনীতি করার এবং বাংলাদেশকে অশান্ত করার সুযোগ দিচ্ছে৷''
তিনি বলেন, ‘‘আমাদের দেশের সর্বস্তরের জনগণ ২৪-এর গণঅভ্যুত্থানকে আপহোল্ড করে৷ আমরা ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় দিবস পালন করব এবং আমাদের জনগণকে সচেতন করব৷ এছাড়া আমাদের প্রস্তুতি নেওয়ার আর কিছু নেই৷''
বিএনপি নেতার বক্তব্য, ‘‘আমাদের সীমান্তে সবসময় বিজিবি থাকেই, পুলিশও থাকে৷ সুতরাং সেখানে রুটিন দায়িত্বগুলো আমরা পালন করি৷ এক্সট্রা তেমন কিছু দায়িত্ব আছে বলে আমি এখন পর্যন্ত মনে করি না৷ কারণ, যে সমস্ত হুমকি দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকে, এগুলো সব আমার কাছে ফাঁকাবুলি মনে হচ্ছে৷ আমরা জনগণকে সচেতন করছি যে এই পলাতক শক্তি এবং বিশেষ করে ভারত অপ্রতিবেশীসুলভ আচরণ করছে৷''

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত