বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সিন্ডিকেটমুক্ত জ্বালানি খাত গড়ার দাবি

শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ সংকট: প্রতিমন্ত্রী ইশরাক

মুন্সীগঞ্জের শ্রীনগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ খাতে ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জে.সি. বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, জ্বালানি খাতকে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে এবং খাতে সংস্কার করতে বর্তমান সরকার সঠিক নীতিমালা প্রণয়ন করেছে। এসব নীতিমালা আগামী সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ বর্তমানে যারা নানা ইস্যুতে আন্দোলন ও অপপ্রচার চালাচ্ছেন, তাদের কেউ কেউ জ্বালানি খাত নিয়েও আন্দোলনের চেষ্টা করছেন।

বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে ইশরাক হোসেন বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের কেউ কেউ এখন নিজেদের আন্দোলনের অংশ হিসেবে তুলে ধরছেন এটি গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

#বাংলাদেশ_রাজনীতি #বিদ্যুৎ_সংকট #জ্বালানি_খাত

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ সংকট: প্রতিমন্ত্রী ইশরাক

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ খাতে ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জে.সি. বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, জ্বালানি খাতকে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে এবং খাতে সংস্কার করতে বর্তমান সরকার সঠিক নীতিমালা প্রণয়ন করেছে। এসব নীতিমালা আগামী সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ বর্তমানে যারা নানা ইস্যুতে আন্দোলন ও অপপ্রচার চালাচ্ছেন, তাদের কেউ কেউ জ্বালানি খাত নিয়েও আন্দোলনের চেষ্টা করছেন।

বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে ইশরাক হোসেন বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের কেউ কেউ এখন নিজেদের আন্দোলনের অংশ হিসেবে তুলে ধরছেন এটি গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত