বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

পারিবারিক কারণে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

ছবি : সংগৃহীত

বাপ্পারাজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সমিতির বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমেও কথা বলতে দেখা গেছে জনপ্রিয় এই অভিনেতাকে।

তবে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কয়েকদিন ধরেই তার নির্বাচন না করার গুঞ্জন শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত সত্যি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদের আলো খ্যাত অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এর আগে সভাপতি পদে বাপ্পারাজ এবং সাধারণ সম্পাদক পদে মুক্তির নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।

মুক্তি জানান, পারিবারিক কারণ দেখিয়ে বাপ্পারাজ নির্বাচন না করার সিদ্ধান্তের কথা তাকে জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও তিনি হতাশ নন এবং সভাপতি পদে একজন সৎ ও যোগ্য প্রার্থীকে সামনে আনার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, “বাপ্পা ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

বাপ্পারাজের এই সিদ্ধান্তে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। এখন সভাপতি পদে কারা প্রতিদ্বন্দ্বিতায় আসছেন, সেদিকেই নজর চলচ্চিত্রাঙ্গনের।

#বাপ্পারাজ #শিল্পী_সমিতি_নির্বাচন #চলচ্চিত্র_অঙ্গন

চেকপোস্ট

বুধবার, ০৩ জুন ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

বাপ্পারাজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সমিতির বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমেও কথা বলতে দেখা গেছে জনপ্রিয় এই অভিনেতাকে।

তবে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কয়েকদিন ধরেই তার নির্বাচন না করার গুঞ্জন শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত সত্যি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদের আলো খ্যাত অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এর আগে সভাপতি পদে বাপ্পারাজ এবং সাধারণ সম্পাদক পদে মুক্তির নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।

মুক্তি জানান, পারিবারিক কারণ দেখিয়ে বাপ্পারাজ নির্বাচন না করার সিদ্ধান্তের কথা তাকে জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও তিনি হতাশ নন এবং সভাপতি পদে একজন সৎ ও যোগ্য প্রার্থীকে সামনে আনার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, “বাপ্পা ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

বাপ্পারাজের এই সিদ্ধান্তে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। এখন সভাপতি পদে কারা প্রতিদ্বন্দ্বিতায় আসছেন, সেদিকেই নজর চলচ্চিত্রাঙ্গনের।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত