সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

‘যাদের ক্রেজ নেই, তারাই বডিগার্ড নিয়ে ঘোরে’

শিল্পীদের বডিগার্ড কেন? আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না বাপ্পারাজ

বাপ্পারাজ। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে দিয়েছেন ঐক্য ও সৌহার্দ্যের বার্তা। একই সঙ্গে শিল্পীদের ব্যক্তিগত নিরাপত্তা ও বডিগার্ড ব্যবহারের বিষয়েও খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাপ্পারাজ বলেন, শিল্পীরা সবাই একটি পরিবারের সদস্য। নির্বাচনে কোনো বিভেদ বা কাদা ছোড়াছুড়ি নয়, বরং আনন্দমুখর পরিবেশ বজায় রাখতেই তিনি গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, আমরা শিল্পীরা সবাই এক। কাউকে আঘাত দিয়ে কটু কথা বলব না। আনন্দ-উৎসবের মাধ্যমে নির্বাচন হোক, সেটাই চাই।

অতীতের বিভাজন ভুলে নতুন পরিবেশ গড়ার কথাও বলেন এই অভিনেতা। তার ভাষায়, শিল্পীদের সৌন্দর্য ও সম্মান ফিরিয়ে আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শিল্পীদের নিরাপত্তা ও বডিগার্ড প্রসঙ্গে বাপ্পারাজের মন্তব্যও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে। তিনি বলেন, আমরা তো কোনো দিন বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যাদের কোনো ক্রেজ নেই, তারাই দুই-তিনটা বডিগার্ড নিয়ে ঘোরে!

চলচ্চিত্র অঙ্গনে তার এই বক্তব্য নিয়ে ভক্ত ও শিল্পীদের মধ্যেও শুরু হয়েছে আলোচনা।

#ঢালিউড #বাপ্পারাজ #চলচ্চিত্রশিল্পীসমিতি

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

শিল্পীদের বডিগার্ড কেন? আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না বাপ্পারাজ

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে দিয়েছেন ঐক্য ও সৌহার্দ্যের বার্তা। একই সঙ্গে শিল্পীদের ব্যক্তিগত নিরাপত্তা ও বডিগার্ড ব্যবহারের বিষয়েও খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাপ্পারাজ বলেন, শিল্পীরা সবাই একটি পরিবারের সদস্য। নির্বাচনে কোনো বিভেদ বা কাদা ছোড়াছুড়ি নয়, বরং আনন্দমুখর পরিবেশ বজায় রাখতেই তিনি গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, আমরা শিল্পীরা সবাই এক। কাউকে আঘাত দিয়ে কটু কথা বলব না। আনন্দ-উৎসবের মাধ্যমে নির্বাচন হোক, সেটাই চাই।

অতীতের বিভাজন ভুলে নতুন পরিবেশ গড়ার কথাও বলেন এই অভিনেতা। তার ভাষায়, শিল্পীদের সৌন্দর্য ও সম্মান ফিরিয়ে আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শিল্পীদের নিরাপত্তা ও বডিগার্ড প্রসঙ্গে বাপ্পারাজের মন্তব্যও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে। তিনি বলেন, আমরা তো কোনো দিন বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যাদের কোনো ক্রেজ নেই, তারাই দুই-তিনটা বডিগার্ড নিয়ে ঘোরে!

চলচ্চিত্র অঙ্গনে তার এই বক্তব্য নিয়ে ভক্ত ও শিল্পীদের মধ্যেও শুরু হয়েছে আলোচনা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত