আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিস্তারের মাঝেও মানুষের জীবনে বাড়ছে একাকিত্ব। সেই সমসাময়িক বাস্তবতা ও মানবিক সম্পর্কের সংকটকে মঞ্চে তুলে ধরে দর্শকদের প্রশংসা পেয়েছে নাটক ‘নিঃসঙ্গ নিরাময়’।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটি দেখে দর্শক ও নাট্যপ্রেমীরা জীবনঘনিষ্ঠ গল্প এবং অভিনয়ের প্রশংসা করেন।
নাটকের গল্পে দেখা যায়, প্রবাসে স্বামীকে হারিয়ে এবং একমাত্র সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশে ফেরেন রাইসা খানম। দেশে ফিরে তিনি উপলব্ধি করেন, মানুষের ভিড় বাড়লেও কমছে আন্তরিকতা। একই ছাদের নিচে থেকেও মানুষ হয়ে পড়ছে একে অপরের থেকে বিচ্ছিন্ন।
নিঃসঙ্গ মানুষের মানসিক সঙ্গ ও সহায়তার উদ্দেশ্যে রাইসা প্রতিষ্ঠা করেন ‘নিঃসঙ্গ নিরাময় কেন্দ্র’। সেখানে আসেন নিঃসঙ্গ প্রৌঢ় মাহাবুব হাসান। এরপর মাহাবুব, তার ছেলে রাহবার ও রুকুকে ঘিরে তৈরি হয় সম্পর্কের টানাপোড়েন ও আবেগঘন নানা ঘটনা।
বাবা-ছেলের সংকট, একাকিত্ব এবং মানবিক সম্পর্কের জটিলতা নিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি। নাটকের বিভিন্ন বাঁকে উঠে আসে মানুষের ভেতরের অপ্রকাশিত কষ্ট ও ভালোবাসার প্রয়োজনীয়তা।
‘নিঃসঙ্গ নিরাময়’ রচনা করেছেন রবিউল আলম এবং নির্দেশনা দিয়েছেন নাজমুল হাসান শুভ। এতে অভিনয় করেছেন নাসরীন গীতি, আরিস্ফা খান, নাজমুল হাসান, কানন খান, তাহমিনা আক্তার লিজাসহ অনেকে। শিল্পীদের অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬