রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

২৯১ পিস যন্ত্রাংশ উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের ২৯১ পিস যন্ত্রাংশ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শনিবার (১ আগস্ট) ২০২৬ সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় জনৈক মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পশ্চিম পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাকের ২৯১ পিস বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা যন্ত্রাংশগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২১ জুন ২০২৬ একই ব্যাটালিয়ন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাংলাদেশি ট্রাক থেকে ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ একজনকে আটক করেছিল।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#বিজিবি_অভিযান #চোরাচালান_বিরোধী_অভিযান #শিবগঞ্জ_সীমান্ত

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের ২৯১ পিস যন্ত্রাংশ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শনিবার (১ আগস্ট) ২০২৬ সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় জনৈক মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পশ্চিম পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাকের ২৯১ পিস বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা যন্ত্রাংশগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২১ জুন ২০২৬ একই ব্যাটালিয়ন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাংলাদেশি ট্রাক থেকে ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ একজনকে আটক করেছিল।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত