চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপ্পু গ্রামের বড় টাপ্পু এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় তেলকুপি এলাকা থেকে কানসাটের দিকে যাওয়ার পথে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান।
পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন মডেলের ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন। একই সঙ্গে অবৈধ পণ্য বহনে ব্যবহৃত Honda-100 cc মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় উদ্ধার করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ও চোরাচালান রোধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬