বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোপালগঞ্জ আদালতে উত্তেজনা

শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বার সমিতির প্রতিবাদ

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক নারী শিক্ষানবিশ আইনজীবী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিচার কার্যক্রম বর্জন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

আইনজীবী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি মামলার শুনানি চলাকালে বিচারক সুজন মিয়া ছুড়ে দেওয়া একটি পেপার ওয়েট নারী শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার গায়ে লাগে। এতে তিনি আহত হন। ঘটনাটি আদালত অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির সদস্যরা বিচার কার্যক্রম বর্জন করে বার ভবনের সামনে জড়ো হন। পরে তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন এবং সমাবেশে ঘটনার তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, আদালতের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন ঘটনা বিচারপ্রার্থীদের আস্থা ও বিচার বিভাগের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিচারকের অপসারণ দাবি করেন।

#গোপালগঞ্জ #আদালতসংবাদ #আইনজীবী_বিক্ষোভ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বার সমিতির প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক নারী শিক্ষানবিশ আইনজীবী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিচার কার্যক্রম বর্জন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

আইনজীবী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি মামলার শুনানি চলাকালে বিচারক সুজন মিয়া ছুড়ে দেওয়া একটি পেপার ওয়েট নারী শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার গায়ে লাগে। এতে তিনি আহত হন। ঘটনাটি আদালত অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির সদস্যরা বিচার কার্যক্রম বর্জন করে বার ভবনের সামনে জড়ো হন। পরে তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন এবং সমাবেশে ঘটনার তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, আদালতের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন ঘটনা বিচারপ্রার্থীদের আস্থা ও বিচার বিভাগের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিচারকের অপসারণ দাবি করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত