শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি চেরাই কাঠসহ ট্রাক আটক

ছবি: চেকপোস্ট

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুর রহমানের নির্দেশে বনাঞ্চলের অবৈধভাবে পাচার করা গাছ, কাঠ ও বাঁশ উদ্ধারে চেকপোস্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেহগনি চেরাই কাঠসহ একটি ট্রাক আটক করেছে বন বিভাগ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকায় শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসের ডেপুটি ফরেস্ট রেঞ্জার মো. তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে চেক স্টেশনের কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাকটিতে প্রায় ৮০ ঘনফুট মেহগনি চেরাই কাঠ ছিল। এসব কাঠের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। কাঠ পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১৩-১৮৪২ নম্বরের ট্রাকটিও জব্দ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী জানান, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কাঠ ব্যবসায়ী মেসার্স শাহীন টিম্বার মার্টের মালিক মো. শাহীন মিয়া ট্রাকে করে এসব মেহগনি চেরাই কাঠ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিশাবাড়ি এলাকার মো. রাকিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, ট্রাকের ওপর ত্রিপল দিয়ে কাঠগুলো ঢেকে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে চেক স্টেশনে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ কাঠের সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মহাসড়ক থেকে ট্রাকটি কাঠসহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে কাঠ ও ট্রাক জব্দ করে হেফাজতে রাখা হয়েছে।

বন কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সংরক্ষিত বন ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিতভাবে ফরেস্ট চেক স্টেশনগুলোতে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে বনজ সম্পদ পরিবহন বা পাচারের খবর পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জব্দকৃত কাঠের ঘটনায় বন আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

চেকপোস্ট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি চেরাই কাঠসহ ট্রাক আটক

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত