৪৩৮টি গাছের মালিকানা দাবি রেঞ্জ কর্মকর্তার, শুকনো গাছ অফিসে নেওয়ার কথা স্বীকার; দেখাতে পারেননি লিখিত অনুমোদন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর পাড়সংলগ্ন এলাকা থেকে প্রায় ২০০ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে নদীর তীরের মাটি দুর্বল হয়ে ভাঙনের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পূর্ব লেঞ্জাপাড়া থেকে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের আলাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ড পর্যন্ত নদীর পাড়ের বিভিন্ন স্থানে এসব গাছ কাটা হয়েছে বলে জানা গেছে।
গাছ কাটার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী জানিয়েছেন, নদীর বাঁধে বন বিভাগের চিহ্নিত ৪৩৮টি গাছ রয়েছে। তবে এসব গাছের বাইরে অন্য গাছের বিষয়ে বন বিভাগের কোনো করণীয় নেই বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের এবং সেখানকার গাছও পানি উন্নয়ন বোর্ডের সম্পদ। তাই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ওই সংস্থার।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, বন বিভাগের চিহ্নিত ৪৩৮টি গাছের মধ্যে আকাশমণি গাছও রয়েছে। এর বাইরে কিছু শুকনো গাছ স্থানীয় শ্রমিকদের মাধ্যমে কেটে শায়েস্তাগঞ্জ ফরেস্ট অফিসে নিয়ে আসা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আনুমানিক ৭০ ফুট গাছ অফিসে আনা হয়েছে। এ ছাড়া এসব গাছের মোট ১০০ জন উপকারভোগী রয়েছেন বলেও জানান তিনি।
তবে সরকারি নিয়ম মেনে গাছ কাটার বিষয়ে কোনো লিখিত অনুমোদন, আদেশ কিংবা সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে পারেননি রেঞ্জ কর্মকর্তা। এতে গাছ কাটার অনুমোদন, উপকারভোগী নির্বাচন এবং কাটা গাছ পরিবহনের বৈধতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, খোয়াই নদীর পাড়ের বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলা হয়েছে। কোথাও গাছের গোড়া ও কাটা অংশ পড়ে রয়েছে, আবার কোথাও স্থানীয় লোকজন কাটা গাছ বাড়িতে নিয়ে যাচ্ছেন। পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের মো. চেরাগ আলীকে একটি গাছ কাঁধে করে বাড়িতে নিয়ে যেতে দেখা যায়। এ সময় গাছটি কোথায় নিয়ে যাচ্ছেন এবং কার গাছ—জানতে চাইলে তিনি জানান, গাছটি তাঁর নিজের এবং বাড়িতে নিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন ব্যক্তি নিজেদের ইচ্ছামতো গাছ কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন। অথচ গাছ কাটার স্থানগুলোতে বন বিভাগের কোনো কর্মকর্তাকে সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করতে দেখা যায়নি। ফলে সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ বিষয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডের জায়গা ও গাছের মালিকানার বিষয়টি উল্লেখ করলেও পানি উন্নয়ন বোর্ডের হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে বিষয়টি সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আবদুর রহমানকে অবহিত করা হয়েছে। তিনি গাছ কাটার সুনির্দিষ্ট স্থান জানতে চাইলে পূর্ব লেঞ্জাপাড়া থেকে আলাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ড পর্যন্ত খোয়াই নদীর পাড়সংলগ্ন এলাকার কথা জানানো হয়। একই সঙ্গে সরেজমিনে তদন্তের অনুরোধও জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, নদীর পাড়ের মাটি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় যেখানে গাছের প্রয়োজন, সেখানে কীভাবে বিপুলসংখ্যক গাছ কাটা হচ্ছে? গাছগুলো যদি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় থাকে, তাহলে সেগুলো কাটার অনুমোদন দিয়েছে কারা? আর বন বিভাগের চিহ্নিত ৪৩৮টি গাছের বাইরে অন্য গাছ কাটার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির বাইরে থাকল কেন?
স্থানীয় বাসিন্দারা গাছ কাটার প্রকৃত কারণ উদ্ঘাটন, অনুমোদনের বৈধতা যাচাই, অবৈধভাবে গাছ কেটে নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নদীর পাড়ে অবশিষ্ট গাছপালা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
নদীভাঙনের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সুরক্ষার স্বার্থে খোয়াই নদীর পাড়ে গাছ কাটার বিষয়টি বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত তদন্তের দাবি রাখে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং গাছ কাটার পেছনের প্রকৃত ঘটনা তদন্তে কী তথ্য বেরিয়ে আসে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

মতামত