হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
রাত ৯টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটের একটি বিমান থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
এ ছাড়া কার কাছ থেকে বা কীভাবে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে, সে বিষয়েও এখনো বিস্তারিত জানানো হয়নি।
সংবাদ সম্মেলনে জব্দ করা স্বর্ণের পরিমাণ, ওজন, মূল্য এবং উদ্ধারের প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬