শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে সেলিম হত্যা মামলার আসামি গেসু মিয়া গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় সেলিম মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গেসু মিয়া (৪৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রুহিতনশী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গেসু মিয়া ওই গ্রামের আব্বাছ আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ র‍্যাব-৯-এর একটি দল এবং লাখাইয়ের স্বজনগ্রাম তদন্তকেন্দ্রের মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে গেসু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাখাইয়ের কাইঞ্জাবিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সেলিম মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গেসু মিয়া।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

চেকপোস্ট

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

লাখাইয়ে সেলিম হত্যা মামলার আসামি গেসু মিয়া গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় সেলিম মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গেসু মিয়া (৪৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রুহিতনশী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গেসু মিয়া ওই গ্রামের আব্বাছ আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ র‍্যাব-৯-এর একটি দল এবং লাখাইয়ের স্বজনগ্রাম তদন্তকেন্দ্রের মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে গেসু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাখাইয়ের কাইঞ্জাবিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সেলিম মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গেসু মিয়া।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত