রোববার, ১৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই থানা-পুলিশ পৃথক পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে লাখাই থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, বিপুল চন্দ্র দেবনাথ, ইকবাল মাহমুদ ও প্রণয় কুমার সরকার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম ও গোপাল আচার্যের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাখাই ইউনিয়নের স্বজনগ্রামের শওকত আকবরের ছেলে রফিকুল মিয়া (২৮), আব্দুল আলীর ছেলে বরজু মিয়া (৫৫), মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে লায়েছ মিয়া (৫৫), মৃত আজীম মিয়ার ছেলে মস্তু মিয়া (৫০), বরজু মিয়ার ছেলে শফি মিয়া (২২), মৃত মনছুর আলীর ছেলে সালাম মিয়া (৪৭), মৃত দুলা মিয়ার ছেলে আলাল উদ্দিন (৫০) এবং মুড়িয়াউক গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে আব্দুল মিয়া (২২)।

পুলিশ জানায়, গ্রেপ্তার আটজনকে সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলার আসামি তেঘরিয়া গ্রামের কুতুব আলীর ছেলে শাহানুরকে (৩২) গ্রেপ্তার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ অক্টোবর শনিবার গ্রেপ্তার ব্যক্তিদের প্রিজনভ্যানে করে যথাযথ আইনি প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত