রোববার, ১৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে জমিতে পানি সেচ দিতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ছবি: চেকপোস্ট

: হবিগঞ্জের লাখাইয়ে জমিতে পানি সেচ দিতে গিয়ে বিষধর সাপের কামড়ে তোফাজ্জল (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তোফাজ্জল উপজেলার কন্যার চক নামক মাঠে জমিতে পানি সেচের কাজ করছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়।

সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে তাঁকে সিলেটে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই তাঁর মৃত্যু হয়।

নিহত তোফাজ্জল উপজেলার করাব ইউনিয়নের করাব নয়াবাড়ি এলাকার সোনাই মিয়ার ছেলে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় সাপের কামড়ে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। একের পর এক এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি সাপের কামড় থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চেকপোস্ট

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লাখাইয়ে জমিতে পানি সেচ দিতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

: হবিগঞ্জের লাখাইয়ে জমিতে পানি সেচ দিতে গিয়ে বিষধর সাপের কামড়ে তোফাজ্জল (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তোফাজ্জল উপজেলার কন্যার চক নামক মাঠে জমিতে পানি সেচের কাজ করছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়।

সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে তাঁকে সিলেটে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই তাঁর মৃত্যু হয়।

নিহত তোফাজ্জল উপজেলার করাব ইউনিয়নের করাব নয়াবাড়ি এলাকার সোনাই মিয়ার ছেলে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় সাপের কামড়ে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। একের পর এক এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি সাপের কামড় থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত