বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রৌমারীর ‘পাতি মাস্তান কমেডি’র এক মিলিয়ন ফলোয়ার, উদযাপনে আনন্দ-উচ্ছ্বাস

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের রৌমারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ ‘পাতি মাস্তান কমেডি’ এক মিলিয়ন ফলোয়ারের মাইলফলক অর্জন করেছে। এ উপলক্ষে আয়োজিত হয়েছে আনন্দঘন অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর, শুভাকাঙ্ক্ষী, দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মঙ্গলবার ৬ অক্টোবর বিকালের দিকে সায়দাবাদ এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নানা ধরনের হাস্যরসাত্মক ও বিনোদনমূলক ভিডিও প্রকাশ করে অল্প সময়ের মধ্যে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে ‘পাতি মাস্তান কমেডি’। তাদের তৈরি ভিডিওতে স্থানীয় জীবনযাপন, সামাজিক নানা ঘটনা, মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা ও মজার বিভিন্ন বিষয়কে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়।

বিশেষ করে তাদের ভিডিওতে ‘মগা’ চরিত্রে অভিনয় করা ব্যক্তির অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার অঙ্গভঙ্গি, সংলাপ বলার ধরন ও স্বতঃস্ফূর্ত অভিনয় অনেক দর্শককে হাসিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিভিন্ন ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে মগাসহ দলের অন্যান্য সদস্যদের অভিনয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন দর্শকরা।

স্থানীয় দর্শকদের মতে, রৌমারীর মতো প্রত্যন্ত এলাকার মানুষের জীবন ও স্থানীয় সংস্কৃতিকে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করে ‘পাতি মাস্তান কমেডি’ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আলাদা একটি পরিচিতি তৈরি করেছে। তাদের ভিডিওতে স্থানীয় ভাষা ও পরিচিত পরিবেশ ফুটে ওঠায় দর্শকদের কাছে বিষয়গুলো আরও সহজে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

এক মিলিয়ন ফলোয়ার পূর্ণ হওয়াকে নিজেদের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন ‘পাতি মাস্তান কমেডি’র সদস্যরা। তারা জানান, দর্শকদের ভালোবাসা ও উৎসাহই তাদের নিয়মিত নতুন নতুন কনটেন্ট তৈরিতে অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও আরও মানসম্মত ও বিনোদনমূলক ভিডিও উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, স্থানীয় প্রতিভা তুলে ধরারও একটি বড় প্ল্যাটফর্ম। রৌমারীর তরুণরা নিজেদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে অনলাইনে যে পরিচিতি তৈরি করছেন, তা নিঃসন্দেহে ইতিবাচক দৃষ্টান্ত।

এক মিলিয়ন ফলোয়ার পূর্তির এই আয়োজনকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ছবি তোলা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটান উপস্থিত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা।

স্থানীয়দের প্রত্যাশা, ‘পাতি মাস্তান কমেডি’ ভবিষ্যতে আরও সৃজনশীল ও ইতিবাচক কনটেন্ট তৈরি করে রৌমারীর নাম দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরবে।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রৌমারীর ‘পাতি মাস্তান কমেডি’র এক মিলিয়ন ফলোয়ার, উদযাপনে আনন্দ-উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত