শনিবার, ২২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দায়িত্ব নেবেন বঙ্গভবনে

রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ছবি : এআই জেনারেটেড

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির কার্যালয় জানায়, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল।

বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করবে।

গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনের নিজ কার্যালয়ে যাবেন এবং সেখান থেকেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এর আগে শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবনে ফিরবেন। পরে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

এর এক দিন আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

#বাংলাদেশ_রাজনীতি #মির্জা_ফখরুল #বঙ্গভবন

চেকপোস্ট

শনিবার, ২২ আগস্ট ২০২৬

রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির কার্যালয় জানায়, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল।

বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করবে।

গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনের নিজ কার্যালয়ে যাবেন এবং সেখান থেকেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এর আগে শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবনে ফিরবেন। পরে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

এর এক দিন আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত