বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

জিতল নিজের মালিকানার দল

রোনালদোর দলকে হারাল তারই ক্লাব আলমেরিয়া

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : ইএসপিএন

মাঠে না নেমেও এক অদ্ভুত ফুটবল ম্যাচের অংশ হয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একদিকে ছিল তার বর্তমান ক্লাব আল নাসর, অন্যদিকে তার বিনিয়োগ করা স্প্যানিশ ক্লাব আলমেরিয়া।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে রোনালদোর নেতৃত্বাধীন আল নাসরকে ২-০ গোলে হারিয়েছে আলমেরিয়া। স্পেনের ক্লাবটির ২৫ শতাংশ মালিকানা রয়েছে পর্তুগিজ তারকার।

মঙ্গলবার পর্তুগালের ওয়েরাসে দেশটির ফুটবল ফেডারেশনের অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত ম্যাচে বিশ্বকাপের পর ছুটিতে থাকায় মাঠে নামেননি রোনালদো। তবে গ্যালারিতে বসে দুই দলের লড়াই উপভোগ করেন তিনি।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫১ মিনিটে আলমেরিয়ার হয়ে গোল করেন দাইজিরো চিরিনো। এরপর ৬১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আদ্রিয়ান এমবারবা।

দ্বিতীয়ার্ধে আল নাসর সাদিও মানে ও জোয়াও ফেলিক্সকে মাঠে নামালেও ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়া।

ম্যাচ শেষে আল নাসরের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন রোনালদো। নতুন কোচ অ্যাঞ্জে পোস্তেকোগ্লুর সঙ্গেও তাকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

এ সময় আলমেরিয়ার সভাপতি মোহাম্মদ আল খেরেইজি রোনালদোর হাতে বিশেষ একটি জার্সি তুলে দেন। জার্সিতে লেখা ছিল, “রোনালদো আমাদেরই একজন।”

গত ফেব্রুয়ারিতে নিজের প্রতিষ্ঠান সিআর সেভেন স্পোর্টসের মাধ্যমে আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় স্পেনে খেলার অভিজ্ঞতা থাকা রোনালদো জানিয়েছিলেন, ফুটবলের উন্নয়নে মাঠের বাইরেও ভূমিকা রাখার লক্ষ্যেই তার এই বিনিয়োগ।

বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে পর্তুগালের বিদায়ের পর থেকে ছুটিতে রয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো। আগামী ১৫ আগস্ট আল ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি প্রো লিগে নতুন মৌসুমের অভিযান শুরু করবে আল নাসর।

#ক্রিশ্চিয়ানো_রোনালদো #আল_নাসর #ফুটবল_খবর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রোনালদোর দলকে হারাল তারই ক্লাব আলমেরিয়া

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত