নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ভুক্তভোগীর ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে অভিযান পরিচালনা করে।
অভিযানে রিফাত (২৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তিনি রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার মোবারক ভূইয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫৯-৯৩২৬) এবং ভিকটিমের ব্যবহৃত সুজুকি মনোটন মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৭১-৩২২৯) উদ্ধার করা হয়েছে। পরে জব্দ তালিকার মাধ্যমে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আরও দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬