লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চর বংশী ইউনিয়ন যুবদলের আসন্ন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ২ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান মো. রুহুল আমিন। তিনি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর দোয়া, সমর্থন এবং ভালোবাসা কামনা করেছেন।
রুহুল আমিন দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, সংগঠনের দুঃসময়ে মামলা, হামলা ও নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি কখনো সংগঠন থেকে সরে দাঁড়াননি। বরং কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করেছেন।
তৃণমূল পর্যায়ে তাঁর সাংগঠনিক দক্ষতা, কর্মীবান্ধব নেতৃত্ব এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন।
আসন্ন ইউনিয়ন যুবদলের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেলে সততা, নিষ্ঠা ও ঐক্যের ভিত্তিতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবেন বলে জানিয়েছেন রুহুল আমিন।
তিনি বলেন, দলের আস্থা ও নেতাকর্মীদের ভালোবাসা পেলে যুবদলকে আরও সুসংগঠিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সবসময় তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনের স্বার্থে নিজেকে নিয়োজিত রাখব।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬