রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোট শেষে দ্রুততম সময়ে ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন, সংসদ সচিবালয় এবং সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রাত। সরকারি দলের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেবেন এবং মনোনয়নপত্র জমার দিনই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে। পাশাপাশি ভোট গণনা ও ফলাফল প্রস্তুতের কার্যক্রমও ফল ঘোষণা পর্যন্ত সম্প্রচার করা যাবে।
নূরুল ইসলাম মণি বলেন, প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন এবং সংসদ সচিবালয় প্রয়োজনীয় সহায়তা দেবে।
দীর্ঘ প্রায় তিন দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ইতোমধ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬