রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগের পর দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
গাজী আতাউর রহমান বলেন, “অবশেষে সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলেন। ফ্যাসিবাদের পতনের পরই তার পদত্যাগ প্রত্যাশিত ছিল। তবে রাজনৈতিক নানা পরিস্থিতির কারণে তিনি এতদিন বঙ্গভবনে ছিলেন।”
তিনি রাষ্ট্রপতির পদত্যাগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত মর্যাদাপূর্ণ। রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, সাংবিধানিক কাঠামোর কারণে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত থাকায় রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্যে সমস্যা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর কিছু প্রতিফলন জুলাই জাতীয় সনদেও রয়েছে।
গাজী আতাউর রহমান আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬