শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি-সন্ত্রাসের অবসান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর খুলনা মহানগর শাখা।
শুক্রবার (২২ মে) বাদ জুম্মা নগরীর নিউমার্কেট বায়তুন নুর মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা “রামিসা হত্যার বিচার চাই, ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ঘরে থাকা মা-বোন ও শিশুরাও নিরাপদ নয়। শিশু রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
রাকিব হাসান–এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাফেজ ইউসুফ ইসলাহী। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম। এছাড়াও মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬