বাগেরহাটের রামপালে লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকটে থাকা মানুষের জন্য পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের আওতায় এসব ট্যাংক দেওয়া হয়।
শুক্রবার (২২ জুলাই) বেলা ১১টায় রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানির ট্যাংক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজীব আল রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, রামপাল ও মোংলার সুপেয় পানির সংকটে থাকা দরিদ্র মানুষের জন্য পর্যায়ক্রমে ৩ হাজার পানির ট্যাংক বিতরণ করা হবে। এর অংশ হিসেবে শুক্রবার ৮২টি ট্যাংক দেওয়া হয়েছে।
তিনি বলেন, উপকূলীয় এই এলাকায় লবণাক্ততার কারণে মিষ্টি পানির উৎস খুবই সীমিত। টিউবওয়েলের পানিও অনেক জায়গায় লবণাক্ত। তাই বৃষ্টির পানি সংরক্ষণ করে মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় পর্যায়ক্রমে উপকূলের প্রতিটি পরিবারের কাছে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সরকারি পুকুরগুলো সংস্কার করে সুপেয় পানির আধারে পরিণত করা হবে। এসব পুকুরে মাছ চাষ করা যাবে না, যাতে মানুষের পানির চাহিদা পূরণ করা সম্ভব হয়।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬