বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশাসনের যৌথ অভিযান

রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফয়লাহাটে রামপাল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌস এবং বিএসটিআই খুলনার পরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে ফয়লাহাট বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় ওজন ও পরিমাপ সংক্রান্ত অনিয়ম পাওয়ায় মিতালী ফুড বেকারিসাতক্ষীরা ঘোষ ডেইরিকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিতালী ফুড বেকারির স্বত্বাধিকারী আব্দুল্লাহকে ১৫ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেইরির স্বত্বাধিকারী রণজিত কুমার ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের জন্য উভয় প্রতিষ্ঠানকে এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ওজন-পরিমাপের সঠিকতা ও খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Image

#রামপাল_সংবাদ #ভ্রাম্যমাণআদালত #বিএসটিআই

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটের রামপালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফয়লাহাটে রামপাল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌস এবং বিএসটিআই খুলনার পরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে ফয়লাহাট বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় ওজন ও পরিমাপ সংক্রান্ত অনিয়ম পাওয়ায় মিতালী ফুড বেকারিসাতক্ষীরা ঘোষ ডেইরিকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিতালী ফুড বেকারির স্বত্বাধিকারী আব্দুল্লাহকে ১৫ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেইরির স্বত্বাধিকারী রণজিত কুমার ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের জন্য উভয় প্রতিষ্ঠানকে এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ওজন-পরিমাপের সঠিকতা ও খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত