ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ফুটানি টাউন বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা প্রশাসন ও রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে মো. রাকিব (২৩) ও মো. মুনছুরকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পরে দণ্ডপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬