রাজশাহীতে ধার নেওয়া মাত্র ৪৫০ টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে আশিকুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জোতরাবোন গ্রামের ফয়সাল আলী জয় ও আশিকুর রহমান ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গত ২১ মে জয়ের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। সোমবার সকালে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে বেলা ১১টার দিকে অটোরিকশা নিয়ে বের হওয়ার সময় আবারও দুই বন্ধুর দেখা হলে নতুন করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় জয় ছুরি দিয়ে আশিকুরের বাম পাজরে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নগরীর আলুপট্টি এলাকা থেকে অভিযুক্ত ফয়সাল আলী জয়কে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬