রাজশাহীতে পিছিয়ে পড়া ও প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ তরুণ–তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরের একটি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ মেলায় অংশ নেয় ২৭টি প্রতিষ্ঠান। এতে অনেক চাকরিপ্রার্থী যোগ্যতা অনুযায়ী তাৎক্ষণিকভাবে চাকরি পাওয়ার সুযোগ পেয়েছেন।
পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এ মেলার আয়োজন করে।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে দক্ষ কর্মীর চাহিদা ছিল চোখে পড়ার মতো। টাইলস ও মোজাইক মিস্ত্রি, ওয়েল্ডিং শ্রমিক, ইলেকট্রিক মিস্ত্রি, সেলসম্যান, কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদের জন্য আবেদন নেওয়া হয়।
সপুরা সিল্ক মিলস লিমিটেডের প্রতিনিধি টিপু সুলতান জানান, তাঁদের প্রতিষ্ঠানে কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে নূর এন্টারপ্রাইজের মালিক মনিরুজ্জামান রিপন মেলা থেকেই একজন দক্ষ কর্মী নিয়োগ দেন।
এছাড়া বিউটি পারলার মালিক সোনিয়া খাতুন টুম্পা জানান, প্রশিক্ষণ দিয়ে নতুন কর্মী নিয়োগের সুযোগ রাখা হয়েছে। মেলা থেকেই তিনি একজন নারী কর্মীকে চাকরির জন্য বাছাই করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিসাদুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইডিএফের সমন্বয়কারী একরাম হোসেন জানান, গুরু–শিষ্যভিত্তিক ছয় মাসের শিক্ষানবিশ কর্মসূচির মাধ্যমে ২০টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৮৪৩ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যার মধ্যে প্রায় ৯০ শতাংশ কর্মসংস্থান পেয়েছেন বা উদ্যোক্তা হয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬