সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পেটে গুলি লেগে হাসপাতালে ভর্তি

রাজশাহীতে গুলিবিদ্ধ যুবক, স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসা থেকে অস্ত্র উদ্ধার

ছবি: চেকপোস্ট

রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় গুলিবিদ্ধ হয়েছেন ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ফয়সাল বাঁধন নগরের সাহেববাজার এলাকার বাসিন্দা। স্থানীয় ও দলীয় সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন।

ঘটনার পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, ফয়সালের পেটে নাভির সামান্য ওপরে গুলি লাগে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে শরীর থেকে গুলি বের করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া গুলিটি পিস্তলের বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। পুলিশ জানায়, বাসাটি থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, কয়েক রাউন্ড গুলি, গুলির খোসা, ককটেল সদৃশ বস্তু এবং কিছু বিস্ফোরকসদৃশ উপাদান উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, ফয়সাল বাঁধন কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের স্বার্থে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান বলেন, তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। তবে প্রাথমিক তথ্য-উপাত্ত পর্যালোচনায় বাসাটি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা বা প্রস্তুতির কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ভবনটির পঞ্চম তলা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ভাড়া নিয়েছিলেন। ঘটনার সময় সেখানে তিনি ছাড়াও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে ঘটনার পর তারা স্থান ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তি পুরোপুরি সুস্থ হওয়ার পর তার বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#রাজশাহী #অস্ত্রউদ্ধার #গুলিকাণ্ড

চেকপোস্ট

সোমবার, ২২ জুন ২০২৬

রাজশাহীতে গুলিবিদ্ধ যুবক, স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসা থেকে অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত