শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি: চেকপোস্ট

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের রাজনগর উপজেলা শাখার বৃত্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৪ নভেম্বর) উপজেলার খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৪৫১ জন শিক্ষার্থী অংশ নেয়।

​পরীক্ষার সার্বিক পরিবেশ ও কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. এহসান বিন মুজাহির, রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আলী হোসেন এবং শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব। এ সময় পরীক্ষার আইনশৃঙ্খলা ও শৃঙ্খলা রক্ষায় রাজনগর থানা পুলিশের একটি দল বিশেষ সহযোগিতা প্রদান করে।

​পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন কেন্দ্র সচিব মোস্তফা বকস এবং সহকারী কেন্দ্র সচিব রিংকু চন্দ্র দাস।

​এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ—মো. দিলাল মিয়া, সামছুল ইসলাম, রোজিনা আক্তার, মিনতি দত্ত, বনমালী শীল, ছানাকান্ত শীল, আব্দুল ওয়াহিদ মনসুর, মুহিবুন নেছা, লালি বেগম, আজিজুর রহমান সিপু ও তাসলিমা আক্তার মিলিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

​সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

চেকপোস্ট

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাজনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের রাজনগর উপজেলা শাখার বৃত্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৪ নভেম্বর) উপজেলার খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৪৫১ জন শিক্ষার্থী অংশ নেয়।

​পরীক্ষার সার্বিক পরিবেশ ও কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. এহসান বিন মুজাহির, রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আলী হোসেন এবং শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব। এ সময় পরীক্ষার আইনশৃঙ্খলা ও শৃঙ্খলা রক্ষায় রাজনগর থানা পুলিশের একটি দল বিশেষ সহযোগিতা প্রদান করে।

​পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন কেন্দ্র সচিব মোস্তফা বকস এবং সহকারী কেন্দ্র সচিব রিংকু চন্দ্র দাস।

​এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ—মো. দিলাল মিয়া, সামছুল ইসলাম, রোজিনা আক্তার, মিনতি দত্ত, বনমালী শীল, ছানাকান্ত শীল, আব্দুল ওয়াহিদ মনসুর, মুহিবুন নেছা, লালি বেগম, আজিজুর রহমান সিপু ও তাসলিমা আক্তার মিলিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

​সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত