মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের মোকাম বাজারে অভিনব কায়দায় ১ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় চোর চক্রের দুই সদস্যকে আটক করা হলেও, পরে মুচলেকা বা অভিভাবকের জিম্মায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর বুধবার সকাল ৯টার দিকে মোকাম বাজারের ‘সাইদুর ভেরাইটিজ স্টোর’ এ এই চুরির ঘটনা ঘটে। চোর চক্রের সদস্যরা অত্যন্ত চতুরতার সঙ্গে দোকানদারকে ফাঁদে ফেলতে ভোররাতেই দোকানের সামনে ময়লা-আবর্জনা ফেলে রাখে। সকাল ৯টার দিকে দোকানের মালিক এসে ময়লা দেখতে পেয়ে দোকান একপাট খোলা রেখে তা পরিষ্কার করতে শুরু করেন। ঠিক সেই সুযোগটি কাজে লাগিয়ে চক্রের অন্য সদস্যরা কৌশলে দোকানের ভেতরে ঢুকে মালিকের ব্যাগে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়।
ঘটনার পর সন্দেহভাজন এক যুবককে আটক করেন এলাকাবাসী। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয় ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা হাফিজুর রহমান পংকি এবং অপর চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আমির আলী। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক যুবককে হাজী মো. আমির আলীর বাড়িতে নেওয়া হয়।
সারাদিন ধরে চলা জিজ্ঞাসাবাদে তায়েফ নামের ওই যুবক স্বীকার করে যে, সে একা নয় বরং অন্য এক সহযোগীর প্ররোচনায় এবং তাকে সঙ্গে নিয়েই এ চুরির ঘটনা ঘটিয়েছে। সে জানায়, তার সঙ্গে বাগমারা গ্রামের সালমান নামের এক ব্যক্তিও জড়িত ছিল।
পরবর্তীতে ১নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুস সাহিদ চৌধুরী আমিন এবং ৮নং ওয়ার্ডের সদস্য সায়ফুল আলম সোহেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।
সেখানে তাদের অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দেওয়া হয় এবং উভয়পক্ষের আপসনামার ২ লক্ষ টাকা বাউন্ড এর মাধ্যমে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
দিনের আলোয় অভিনব কায়দায় সংঘটিত এই চুরির ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬