রাজধানীর মিরপুর সিরামিক রোড এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছে সিটি কর্পোরেশন। তিনি জানান, রাত ২টার আগেই অধিকাংশ বর্জ্য অপসারণ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
তিনি আরও বলেন, এই কার্যক্রম আগামী আরও দুই দিন চলবে। বর্জ্য ব্যবস্থাপনায় প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং ৭৫২টি যানবাহন নিয়োজিত রয়েছে। নগরবাসীকে নির্ধারিত স্থানে পলিব্যাগে বর্জ্য রাখার আহ্বান জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ৭২ ঘণ্টার একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
আজ দুপুর ২টা পর্যন্ত ডিএনসিসির বিভিন্ন এলাকা থেকে ৭৩৬টি ট্রিপের মাধ্যমে মোট ৩ হাজার ১৫৮ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।
পরিদর্শনকালে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬