বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মূল পাতা

রাজনীতি

অংশ নেওয়ার আহ্বান শিক্ষার্থীদের

রাজধানীতে ছাত্রদলের বড় কর্মসূচি ঘোষণা, মিছিল হবে যেসব সড়কে

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬
রাজধানীতে ছাত্রদলের বড় কর্মসূচি ঘোষণা, মিছিল হবে যেসব সড়কে
ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

সহিংসতামুক্ত রাজনীতির প্রত্যয়ে রাজধানীতে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় ‘সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ’ শীর্ষক এ মিছিল অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলটি বৃহস্পতিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে। পরে মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফার্মগেটে গিয়ে শেষ হবে।

কর্মসূচি সফল করতে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতেই এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

#ছাত্রদল #প্রতিবাদমিছিল #রাজনীতিতে_সহিংসতা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রাজধানীতে ছাত্রদলের বড় কর্মসূচি ঘোষণা, মিছিল হবে যেসব সড়কে
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


রাজধানীতে ছাত্রদলের বড় কর্মসূচি ঘোষণা, মিছিল হবে যেসব সড়কে

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সহিংসতামুক্ত রাজনীতির প্রত্যয়ে রাজধানীতে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় ‘সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ’ শীর্ষক এ মিছিল অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলটি বৃহস্পতিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে। পরে মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফার্মগেটে গিয়ে শেষ হবে।

কর্মসূচি সফল করতে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতেই এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত