প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশুদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি শহর থানা শাখা।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুর ২টায় রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশুদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দুর্যোগকালে শিশুদের তাৎক্ষণিক খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মানবিক সহায়তার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, জেলা সেক্রেটারি ইরফানুল হক, রাঙ্গামাটি শহর থানা শাখার সভাপতি ও জেলা সাহিত্য সম্পাদক জালাল উদ্দিন, জেলা অর্থ সম্পাদক মো. সাউবানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দুর্যোগের এই সময়ে আশ্রয়কেন্দ্রে থাকা শিশুরা যেন খাদ্যসংকটে না পড়ে, সেই লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও তারা জানান।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, কেক, জুস ও বিশুদ্ধ খাবার পানি। আকস্মিক এই সহায়তা পেয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশু ও তাদের অভিভাবকেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬