সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের

রাঙামাটিতে সবুজায়নে মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: চেকপোস্ট

প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আব্দুল মইন, মো. মাহাবুব হোসেন, মো. এনামুল হক, রোকসানা বেগম, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. আবুল কালামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে অর্জুন, আম্রপালি, মেহগনি, হরতকিসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আমাদের এই উদ্যোগ। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে।

#রাঙামাটি_সংবাদ #বৃক্ষরোপণ #সবুজায়ন

চেকপোস্ট

সোমবার, ২৯ জুন ২০২৬

রাঙামাটিতে সবুজায়নে মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আব্দুল মইন, মো. মাহাবুব হোসেন, মো. এনামুল হক, রোকসানা বেগম, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. আবুল কালামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে অর্জুন, আম্রপালি, মেহগনি, হরতকিসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আমাদের এই উদ্যোগ। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত