রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাঙামাটি শহরের দোয়েল চত্বর এলাকায় লিগ্যাল সার্ভিস বিগ্যাল সার্ভিং-এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশেকানে মাইজভান্ডারি (ক.) এসোসিয়েশন, রিজার্ভ বাজার ইউনিট, রাঙামাটি পার্বত্য জেলা এ মিলাদ মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশেকানে মাইজভান্ডারির আহ্বায়ক মোহাম্মদ রহমতুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট জামাল হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ইয়াছিন রানা সোহেল, আশেকানে মাইজভান্ডারি (ক.) এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ ইকবাল ও মোহাম্মদ মুনির হোসেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর শিক্ষা ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬