চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভাকে জঞ্জালমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে মাঠে নেমেছেন নবনিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকালে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন এবং জমে থাকা বর্জ্য অপসারণের ব্যবস্থা করেন।
জানা গেছে, সকালে রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও বিভিন্ন অলিগলিতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রেন ও রাস্তার পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা প্লাস্টিক, ময়লা-আবর্জনা সরানোর কার্যক্রম তদারকি করেন পৌর প্রশাসক জিল্লুর রহমান।
পাশাপাশি শহরের স্থায়ী পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান তিনি।
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে ইউএনও জিল্লুর রহমান বলেন, পৌরবাসীকে সুস্থ ও সুন্দর পরিবেশ দেওয়া এবং মানসম্মত জীবনযাত্রা নিশ্চিত করতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। রহনপুর পৌরসভাকে একটি জঞ্জালমুক্ত, সুপরিকল্পিত ও আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
তিনি জানান, শুধু একদিনের কার্যক্রম নয়, পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পরপরই রহনপুর পৌরসভাকে পরিচ্ছন্ন করতে প্রশাসকের এমন উদ্যোগ ও সরেজমিন তদারকিতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬