ভারতজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। এবারের বিশেষ আকর্ষণ ছিল কলকাতার রেড রোডে অনুষ্ঠিত মূল আয়োজন, যেখানে প্রথমবারের মতো অংশ নিয়ে যোগব্যায়াম করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার (২১ জুন) সকালে প্রায় ৩৫ হাজার মানুষের সঙ্গে রেড রোডে যোগাসনে অংশ নেন তিনি। শুধু অংশগ্রহণই নয়, তিনি নিজে যোগ প্রশিক্ষকের ভূমিকায় অন্যদের নির্দেশনা দেন এবং ভুলভ্রান্তি সংশোধন করেন।
সকাল সাড়ে ৬টায় রাজভবন (বর্তমানে লোক ভবন) থেকে রেড রোডের অনুষ্ঠানে পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। সেখানে তাকে স্বাগত জানান রাজ্যপাল আর এন রবি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, রেড রোডের এই যোগাসনে প্রায় ২ লাখ ৫৭ হাজার মানুষ নাম নিবন্ধন করেছেন। রাজ্যজুড়ে কোটি মানুষের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে এই আয়োজনকে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদি বলেন, যোগ শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি মানুষের চেতনা ও জীবনের ভারসাম্যের প্রতীক। এবারের থিম ‘যোগ ফর হেলদি এজিং বয়স বাড়লেও সুস্থ ও সক্রিয় জীবনধারার ওপর গুরুত্ব দেয়।
তিনি আরও বলেন, যোগ মানুষকে যেমন ব্যক্তিগতভাবে সুস্থ রাখে, তেমনি বিশ্বশান্তির পথও উন্মুক্ত করে। তাই যোগকে কেবল এক দিনের অনুষ্ঠান নয়, বরং জীবনের অংশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
কলকাতার এই অনুষ্ঠানের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যেও ব্যাপকভাবে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীরাও নিজ নিজ স্থানে যোগাসনে অংশ নেন।
২০১৪ সালে জাতিসংঘে যোগ দিবস পালনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী মোদি, যা পরবর্তীতে গৃহীত হয়ে ২০১৫ সাল থেকে ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হচ্ছে।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬