বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হুমকিতে দুই বিদ্যালয়

যেকোনো সময় নদীগর্ভে বিলীনের শঙ্কা, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ছবি: চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে বিষখালী নদীর তীব্র ভাঙনে দুটি বিদ্যালয়ের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। যেকোনো সময় বিদ্যালয় দুটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

গত ১৫ আগস্টের ভয়াবহ ভাঙনে বিদ্যালয়ের মাঠের একাংশসহ নদীর তীররক্ষা বাঁধের একটি অংশ নদীতে বিলীন হয়ে গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

সরেজমিনে দেখা যায়, নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুরে অবস্থিত ভবানীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষখালী নদীর খুব কাছাকাছি অবস্থান করছে। জোয়ারের সময় নদীর পানি বিদ্যালয়ের মাঠে উঠে যায় এবং ঢেউ ভবনের কাছাকাছি আছড়ে পড়ে।

এতে দুই প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীর নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনমথ রঞ্জন সমদ্দার জানান, বিদ্যালয়ে ৯০ জন শিক্ষার্থী রয়েছে। নদী ভাঙতে ভাঙতে এখন ভবনের কাছাকাছি চলে এসেছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে যেকোনো সময় বিদ্যালয় ভবন নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

ভবানীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, একসময় বিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী থাকলেও নদীভাঙন ও নিরাপত্তা সংকটের কারণে অনেক অভিভাবক সন্তানদের অন্যত্র ভর্তি করাচ্ছেন। বর্তমানে বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। কয়েক দিন আগে বিদ্যালয়ের মাঠের একাংশসহ তীররক্ষা বাঁধ নদীতে বিলীন হওয়ায় ঝুঁকি আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, বিষখালীর ভাঙনে ইতোমধ্যে এলাকার অনেক মানুষ বসতভিটা ও কৃষিজমি হারিয়েছেন। বর্ষা মৌসুমে ভাঙন আরও তীব্র হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে বিদ্যালয় দুটি রক্ষার দাবি জানিয়েছেন তারা।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু জানান, ভাঙনকবলিত এলাকা সংসদ সদস্য পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

#নলছিটি #বিষখালী_নদীভাঙন #বিদ্যালয়_ঝুঁকিতে

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

যেকোনো সময় নদীগর্ভে বিলীনের শঙ্কা, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত