বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঐক্যে গুরুত্ব দিলেন নেতারা

যুবদলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এস এম জিলানীর

ছবি : চেকপোস্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম. মুক্তার হোসেন মোল্লা। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের। এ ছাড়া উপস্থিত ছিলেন শেখ নাসিরুদ্দিন, শেখ জেল্লাল হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা এবং দল ও দেশের স্বার্থে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে অন্যান্য বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে যুবদলের নেতাকর্মীরা সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনের কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

#টুঙ্গিপাড়া_খবর #যুবদলেরপ্রতিষ্ঠাবার্ষিকী #গোপালগঞ্জেরখবর

চেকপোস্ট

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যুবদলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এস এম জিলানীর

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম. মুক্তার হোসেন মোল্লা। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের। এ ছাড়া উপস্থিত ছিলেন শেখ নাসিরুদ্দিন, শেখ জেল্লাল হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা এবং দল ও দেশের স্বার্থে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে অন্যান্য বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে যুবদলের নেতাকর্মীরা সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনের কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত