শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

হরমুজ সংকটে নতুন মোড়

যুক্তরাষ্ট্রের জন্য ঘাঁটি ও আকাশসীমা খুলে দিলো সৌদি-কুয়েত

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘিরে নতুন কূটনৈতিক মোড় তৈরি হয়েছে। শুরুতে কিছু আরব দেশের আপত্তির কারণে অভিযান স্থগিত হলেও পরে পরিস্থিতি বদলেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জন্য সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব ও কুয়েত—এমন তথ্য সামনে আসার পর ওয়াশিংটনের পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়। তবে পরবর্তীতে আবারও তারা অবস্থান পরিবর্তন করে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার সিদ্ধান্ত নেয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি অভিযান শুরুর ঘোষণা দেন, যার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। তবে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে তিনি সাময়িকভাবে পরিকল্পনা পরিবর্তন করেন।

তবে আরব দেশগুলোর শুরুতে আপত্তির কারণ হিসেবে উঠে এসেছে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি এবং ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার শঙ্কা। সৌদি আরবের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পরিস্থিতি খারাপ হলে যুক্তরাষ্ট্র পর্যাপ্ত নিরাপত্তা না দিলে তারাও ঝুঁকির মুখে পড়তে পারে—এমন আশঙ্কা থেকে প্রথমে আকাশসীমা বন্ধ রাখা হয়েছিল।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সূত্র অনুযায়ী, নতুন করে অনুমতি পাওয়ার পর চলতি সপ্তাহেই ‘প্রজেক্ট ফ্রিডম’ পুনরায় চালু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

#যুক্তরাষ্ট্র #সৌদি_আরব #হরমুজ_সংকট

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের জন্য ঘাঁটি ও আকাশসীমা খুলে দিলো সৌদি-কুয়েত

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘিরে নতুন কূটনৈতিক মোড় তৈরি হয়েছে। শুরুতে কিছু আরব দেশের আপত্তির কারণে অভিযান স্থগিত হলেও পরে পরিস্থিতি বদলেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জন্য সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব ও কুয়েত—এমন তথ্য সামনে আসার পর ওয়াশিংটনের পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়। তবে পরবর্তীতে আবারও তারা অবস্থান পরিবর্তন করে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার সিদ্ধান্ত নেয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি অভিযান শুরুর ঘোষণা দেন, যার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। তবে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে তিনি সাময়িকভাবে পরিকল্পনা পরিবর্তন করেন।

তবে আরব দেশগুলোর শুরুতে আপত্তির কারণ হিসেবে উঠে এসেছে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি এবং ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার শঙ্কা। সৌদি আরবের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পরিস্থিতি খারাপ হলে যুক্তরাষ্ট্র পর্যাপ্ত নিরাপত্তা না দিলে তারাও ঝুঁকির মুখে পড়তে পারে—এমন আশঙ্কা থেকে প্রথমে আকাশসীমা বন্ধ রাখা হয়েছিল।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সূত্র অনুযায়ী, নতুন করে অনুমতি পাওয়ার পর চলতি সপ্তাহেই ‘প্রজেক্ট ফ্রিডম’ পুনরায় চালু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত