সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্গন্ধের স্থান এখন সৌন্দর্যের ঠিকানা

ময়লার ভাগাড় থেকে ফুলের বাগান, শিবপুরে ইউএনও ফারজানার অনন্য উদ্যোগ

ছবি : চেকপোস্ট

নরসিংদীর শিবপুরে কয়েক বছর ধরে পড়ে থাকা পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড় এখন পরিণত হয়েছে দৃষ্টিনন্দন ফুল, ফল ও ঔষধি গাছের বাগানে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের উদ্যোগে বদলে গেছে শিবপুর বানিয়াদি ডিসি রোডের মোড়ের দীর্ঘদিনের চিত্র।

একসময় যেখানে ছিল ময়লার স্তূপ, দুর্গন্ধ ও জনদুর্ভোগ, বর্তমানে সেখানে শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ। পরিবেশ দূষণ ও পথচারীদের ভোগান্তির অন্যতম কারণ হয়ে থাকা স্থানটি এখন হয়ে উঠেছে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পরিবেশবান্ধব এলাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ময়লা ফেলার কারণে পথচারী, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দুর্ভোগে ছিলেন। জনবসতিপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ দুটি সড়কের পাশে থাকা এই ভাগাড় অপসারণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।

সেই দাবি বাস্তবায়নে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিনের উদ্যোগে ময়লার ভাগাড় পরিষ্কার করে সেখানে লাগানো হয় ফুল, ফল ও ঔষধি গাছের চারা। এ কাজে সহযোগিতা করেন সাবেক পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম।

সরেজমিনে দেখা যায়, ময়লার স্তূপের জায়গায় এখন তৈরি হয়েছে সবুজে ঘেরা সুন্দর একটি বাগান। দুর্গন্ধময় পরিবেশের পরিবর্তে স্থানটি পেয়েছে নতুন রূপ। পথচারীদের কাছেও এটি এখন প্রশান্তি ও সৌন্দর্যের একটি জায়গা হিসেবে পরিচিতি পাচ্ছে।

স্থানীয়রা বলছেন, একজন সরকারি কর্মকর্তার সদিচ্ছা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে একটি ছোট উদ্যোগও একটি এলাকার চিত্র পাল্টে দিতে পারে শিবপুরের এই উদ্যোগ তারই উদাহরণ।

ময়লার ভাগাড়কে বাগানে রূপান্তরের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, স্থানীয়দের মাঝেও পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা তৈরি হচ্ছে। নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে এটি শিবপুরের একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠতে পারে বলে আশা করছেন এলাকাবাসী।

Image

#শিবপুর_পরিবেশ_উদ্যোগ #ফারজানা_ইয়াসমিন #ময়লার_ভাগাড়_থেকে_বাগান

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ময়লার ভাগাড় থেকে ফুলের বাগান, শিবপুরে ইউএনও ফারজানার অনন্য উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুরে কয়েক বছর ধরে পড়ে থাকা পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড় এখন পরিণত হয়েছে দৃষ্টিনন্দন ফুল, ফল ও ঔষধি গাছের বাগানে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের উদ্যোগে বদলে গেছে শিবপুর বানিয়াদি ডিসি রোডের মোড়ের দীর্ঘদিনের চিত্র।

একসময় যেখানে ছিল ময়লার স্তূপ, দুর্গন্ধ ও জনদুর্ভোগ, বর্তমানে সেখানে শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ। পরিবেশ দূষণ ও পথচারীদের ভোগান্তির অন্যতম কারণ হয়ে থাকা স্থানটি এখন হয়ে উঠেছে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পরিবেশবান্ধব এলাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ময়লা ফেলার কারণে পথচারী, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দুর্ভোগে ছিলেন। জনবসতিপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ দুটি সড়কের পাশে থাকা এই ভাগাড় অপসারণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।

সেই দাবি বাস্তবায়নে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিনের উদ্যোগে ময়লার ভাগাড় পরিষ্কার করে সেখানে লাগানো হয় ফুল, ফল ও ঔষধি গাছের চারা। এ কাজে সহযোগিতা করেন সাবেক পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম।

সরেজমিনে দেখা যায়, ময়লার স্তূপের জায়গায় এখন তৈরি হয়েছে সবুজে ঘেরা সুন্দর একটি বাগান। দুর্গন্ধময় পরিবেশের পরিবর্তে স্থানটি পেয়েছে নতুন রূপ। পথচারীদের কাছেও এটি এখন প্রশান্তি ও সৌন্দর্যের একটি জায়গা হিসেবে পরিচিতি পাচ্ছে।

স্থানীয়রা বলছেন, একজন সরকারি কর্মকর্তার সদিচ্ছা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে একটি ছোট উদ্যোগও একটি এলাকার চিত্র পাল্টে দিতে পারে শিবপুরের এই উদ্যোগ তারই উদাহরণ।

ময়লার ভাগাড়কে বাগানে রূপান্তরের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, স্থানীয়দের মাঝেও পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা তৈরি হচ্ছে। নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে এটি শিবপুরের একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠতে পারে বলে আশা করছেন এলাকাবাসী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত